• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
  • FB PAGE
Headline :
আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন  মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জননেতা জনাব জহির উদ্দিন স্বপনের বরিশালের আগৈলঝাড়া বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিম সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন।। আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ”আগৈলঝাড়ায় বিআরডিবির অনুষ্ঠানে ওসি মাসুদ খানের গণসচেতনতামূলক প্রশিক্ষণ- আগৈলঝাড়া খবর। ” আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কচ্ছপ বিক্রেতার কারাদন্ড আগৈলঝাড়ায় মাদকসহ ২জন গ্রেপ্তার আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 

আগৈলঝাড়া খবর প্রতিনিধি: / ৫৬ Time View
Update : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
আগৈলঝাড়া খবর  প্রতিনিধি:
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, জুলাই যোদ্ধা আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, সহকারী শিক্ষক সমাজের সভাপতি এইচ এম মাসুদ, সাধারণ সম্পাদক অনিমেষ হালদার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দারিদ্র্য ও বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাক্ষরতার প্রসার অত্যন্ত জরুরি। শিক্ষার আলোকে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category