আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন।
উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, জেলা যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন,
উপজেলা যুবদল নেতা আসিফ আকবর, বিএম শরীফ প্রমুখ।
এছাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এইচ এম তসলিম উদ্দিন বলেন, দলের মধ্যে গ্রুপিং থাকবে, মতের পার্থক্য থাকবে কিন্তু তারপরও সবার আগে দলের নীতি ও আদর্শ মেনে চলতে হবে। আপনাদের দাবি অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে খুব শীঘ্রই যুবদলের উপজেলাসহ ইউনিয়ন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে।