• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
  • FB PAGE
Headline :
আগৈলঝাড়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করলেন এমপি জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস এর ব্যাটারী প্রদান আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২২ হাজার ৫শত টাকা জরিমানা আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন  মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জননেতা জনাব জহির উদ্দিন স্বপনের বরিশালের আগৈলঝাড়া বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিম সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আগৈলঝাড়া খবর প্রতিনিধি: / ৫২ Time View
Update : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী
অফিসার জনাব নিরুপম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব এম জহির উদ্দিন স্বপন এমপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব তানজিম হোসেন তমাল, সহকারী কমিশনার ভূমি আগৈলঝাড়া । জনাব মোহাম্মদ মাসুদ খান , আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আগৈলঝাড়া
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, কার্তিক চন্দ্র বেপারী, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামানসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন
স্বপন এমপি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা বহন করে। নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজ গঠনে দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ১২৬ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জনাব এম জহির উদ্দিন স্বপন এমপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category