• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
  • FB PAGE
Headline :
আগৈলঝাড়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করলেন এমপি জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস এর ব্যাটারী প্রদান আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২২ হাজার ৫শত টাকা জরিমানা আগৈলঝাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন  মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জননেতা জনাব জহির উদ্দিন স্বপনের বরিশালের আগৈলঝাড়া বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিম সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Reporter Name / ৫৫ Time View
Update : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
বরিশালের আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও জীবনমান উন্নয়নে আয়োজিত ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীমসহ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় উপজেলায় ১০ ধরনের প্রান্তিক পেশার ৩০ জন পেশাজীবী প্রথম ব্যাচে প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে পেশাগত দক্ষতা বৃদ্ধি, কাজের আধুনিক পদ্ধতি এবং ব্যবসায়িক উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের নির্ধারিত ভাতার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ব্যাংক হিসাবের মাধ্যমে এককালীন টাকা অনুদান দেওয়া হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে অনুদানের চেক ও প্রশিক্ষণ সম্পন্নের সনদপত্র তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category