• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
  • FB PAGE
Headline :
আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন  মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জননেতা জনাব জহির উদ্দিন স্বপনের বরিশালের আগৈলঝাড়া বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিম সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন।। আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ”আগৈলঝাড়ায় বিআরডিবির অনুষ্ঠানে ওসি মাসুদ খানের গণসচেতনতামূলক প্রশিক্ষণ- আগৈলঝাড়া খবর। ” আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কচ্ছপ বিক্রেতার কারাদন্ড আগৈলঝাড়ায় মাদকসহ ২জন গ্রেপ্তার আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার

বাগধা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি: / ৬৬ Time View
Update : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বাগধা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও তাদের বইমুখী করার লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভার মূল প্রতিপাদ্য ছিল— “সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানমূলক বই পড়ার অভ্যাস গড়ে তোলা, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সভাপতি জনাব কে. এম. রেজাউল ফিরোজ রিন্টু।
সভায় সভাপতিত্ব করেন বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব আব্দুর রহমান মিয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; তাদের নৈতিকতা, জ্ঞান, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত তদারকির মাধ্যমে বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের জন্য যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category